মঙ্গলবার, ২০২৬ সেপ্টেম্বর ০১ | ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০ ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তার উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদরাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০ চালুর প্রথম দিনেই পিংক বাসকে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি কুমিল্লায় মিয়ামী এয়ারকন বাসে রড-বাঁশ দিয়ে পিটিয়ে যাত্রীদের মাথা ফাটালেন বাস চালক খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা রেললাইনে হাত ধরে টানাটানি, ট্রেনে কা'টা পড়ে দুই নারী নি'হ'ত জেল পালানো ১৬৬ বন্দির নথি নেই: কারা মহাপরিদর্শক কুমিল্লা চান্দিনায় ঘরে ঢুকে পি'টিয়ে গৃহকর্ত্রীকে হ'ত্যা কুমিল্লায় স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী
প্রতিবেদক - | সোমবার, ২০২৬ আগস্ট ৩১, ০৪:২২ অপরাহ্ন
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

পটুয়াখালীর দশমিনায় এক লাখ টাকার বিনিময়ে ১৮ মাস বয়সী নিজের সন্তানকে বিক্রি করে নতুন মডেলের আইফোন কেনার অভিযোগে মারুফ মুন্সি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনায় শিশুটিকে নেওয়া ইমরান হোসেনকেও আটক করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে মারুফ মুন্সিকে আটক করা হয়। পরে ইমরান হোসেনকেও আটক করে পুলিশ।

পুলিশ জানায়, তদন্ত জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গলাচিপা উপজেলার চর কাজল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটিকে দশমিনা থানার ভিকটিম সহায়তা কেন্দ্রে পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। সময় শিশু হস্তান্তরের একটি লিখিত চুক্তিপত্রও জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুরোনো আইফোনের সঙ্গে এক লাখ টাকা দিয়ে নতুন মডেলের আইফোন কিনেছেন মারুফ। শিশুটিকে বিক্রি করে পাওয়া ওই এক লাখ টাকা নতুন ফোন কেনার সময় ব্যবহার করা হয় বলে পুলিশের ধারণা।

পুলিশের তথ্যমতে, শিশুটিকে তার দাদী লালন-পালন করতেন। পারিবারিক কারণে শিশুটির বাবা ঢাকায় এবং মা সাভারে বাবার বাড়িতে থাকতেন। শনিবার বাড়িতে এসে বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে শিশুটিকে সঙ্গে নিয়ে বের হন মারুফ। পরে ইমরান হোসেনের সঙ্গে এক লাখ টাকার বিনিময়ে লিখিত চুক্তির মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, ঢাকায় রাজমিস্ত্রির কাজ করার সময় ইমরান হোসেনের সঙ্গে মারুফের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরেই শিশুটিকে ইমরানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, শিশুটিকে বিক্রির বিষয়টি মারুফ তার স্ত্রী দাদী কাউকেই জানাননি। উদ্ধার হওয়া শিশুটিকে পরবর্তীতে তার দাদীর কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।